ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ ও গোডাউনটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে গভীর রাতে ইউএনও মো. হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হলে সেখান থেকে ‘চাষী’ চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেট করার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এছাড়া নকল ঘি ও মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে ভেজাল ও নকল পণ্য বিক্রির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নকল ভোগ্যপণ্য উৎপাদন করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য