ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ২:২৩

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দেওপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলায় আবু তাহের (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে বারহাট্টা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিবাদী পক্ষের দাবী দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে বাদী পক্ষ তাদের হয়রানি করে আসছে।

থানার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে দেওপুর গ্রামের বাসিন্দা আবু তাহের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দেওপুর এলাকার রাস্তার ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা অভিযুক্তরা তার পথরোধ করে হত্যাচেষ্টায় অতর্কিত হামলা চালায়। তখন অভিযুক্তরা রামদা ও কুড়ালের মতো দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু তাহেরকে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে তার মাথা, চোয়াল, বাম পা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

অভিযুক্তরা হলেন—দেওপুর গ্রামের খালেদ সাইফুল্লাহ (৩২), মো. রুবেল মিয়া (৩৫), মো. রুমান মিয়া (৩০), মো. সুফায়েল (২৭), বাবু মিয়া (২৩), মো. মোস্তফা (২১), আলিম উদ্দিন (৫০), সেলিম মিয়া (৩৮), আ. মোতালিব (৫৫) এবং আবুল কালাম (৫২)।

ভুক্তভোগী আবু তাহের বলেন, "গত শনিবার আমরা পাশের মৌতল গ্রামে বিলে গিয়েছিলাম। সেখানে জামাল, রুবেল ও আমি বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা শেষে ইস্কান্দার তালুকদারের বাড়ির কাছে আসি। সেখান থেকে জামাল ও রুবেল বাজারের দিকে চলে যায় এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় বাবুলের বাড়ির পাশে পৌঁছালে হঠাৎ রুমান নামের একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। সে উচ্চশব্দে হাঁক দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যে অন্যরা এসে আমার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে খালেদ সাইফুল্লাহর হাতে একটি পিস্তলও ছিল।"

থানায় অভিযোগের বিষয়ে বিবাদী পক্ষ থেকে সেলিম জানান, "ঘটনার রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। আমার ভাতিজারা সবাই পেশাগত কাজে বাইরে থাকে, তারা অধিকাংশ সময় বাড়িতেই থাকে না। আবু তাহের দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হয়রানি করে আসছে।"

তিনি আরও বলেন, "এর আগেও আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তাহের তার শালী তাসলিমা আক্তার এবং কিছু সহযোগীকে দিয়ে আমার (সেলিম) সহ মোট ৭ জনের বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করিয়েছিল। ওই মিথ্যা মামলায় আমাদের অপূরণীয় আর্থিক ও সামাজিকভাবে ক্ষতি হয়েছে, যদিও পরবর্তীতে আদালত কর্তৃক মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।"

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, দেওপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে আবু তাহেরের স্ত্রী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ