ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ২:২৪

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল হাসান,
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামছুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

তাঁরা আরও বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং মহড়ার আয়োজন করা হলে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।

সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা রাখতে হবে।

তিনি আরও বলেন, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বেশি বেশি তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও তালগাছ রোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ, অগ্নিনিরাপত্তা এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত