ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা


সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ২:২৭

টাঙ্গাইলের সখিপুরে বাংলাদেশ গুডনেইবারস সিডিপির উদ্যোগে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

গুডনেইবারস সখিপুর সিডিপির ম্যানেজার খায়রুল ইসলামের সভাপতিত্বে সচেতন আলোচনা সভায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মামুন, সমবায় কর্মকর্তা নিগার সুলতানা, সাংবাদিক জুলহাস গায়েন, কামাল হোসেন ও আহম্মেদ সাজু। কর্মশালায় দুই শতাধিক মা অংশগ্রহণ করেন।

কর্মশালায় ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিষ্কার ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার, নির্দিষ্ট সময় পর প্যাড পরিবর্তন এবং ব্যবহৃত প্যাডের সঠিক নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এ সময়ে স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুসরণ এবং নিজের শরীরের যথাযথ যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় ঋতুস্রাব নিয়ে প্রচলিত কুসংস্কার, ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ঋতুস্রাব নারীদের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া—এ বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া এবং পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত