ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৩:০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ ইমন সিকদার, পিতা জালাল সিকদার; মোঃ শামীম খাঁ, পিতা সোমেদ খাঁ; এবং শাকিল মৃধা, পিতা ইদ্রিস মৃধা। তাদের সবার বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে।

পরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি দণ্ডবিধি অনুযায়ী আটক তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত