ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৩:৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ করেন তাঁরা।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও দুঃশাসনের শিকার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এসব ঘটনা ভুলে যাননি। অথচ অর্থের বিনিময়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা আরও দাবি করেন, নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মী। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার বিরুদ্ধে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগও তোলেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুন্নবী দুলাল, সাধারণ সম্পাদক আজহারুলইসলাম, আল-আমিন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান