ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৩:১৭

জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের অনুকূল পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরীর লালদীঘি এলাকায় সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর হাতে এ স্মারকলিপি তুলে দেন সিআরএর নেতৃবৃন্দ।

সিআরএর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিআরএ। সংগঠনটির এ উদ্যোগের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান