ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:২

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শালিখা উপজেলার শতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অগ্নিনির্বাপণ মহড়ায় আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের পাশাপাশি শতখালী মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

অগ্নিদুর্ঘটনা মোকাবিলা, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মুন্সী মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লাল্টু মিয়া, আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ, শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইলিয়াস হোসাইন, প্রধান শিক্ষক আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব রায়, শতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু ব্যানার্জি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আড়পাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া জরুরি। আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করে থাকি। এ সময় তিনি সবাইকে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের যোগাযোগ নম্বর সংগ্রহে রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, “কোথাও আগুন লাগলে অনেকেই বুঝতে পারেন না কী করতে হবে। ভয় পেয়ে অনেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এ মহড়ার মূল উদ্দেশ্য হলো, আগুন লাগলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, সে বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বাস্তব ধারণা দেওয়া।”

তিনি আরও বলেন, “আমাদের বাড়িতে রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা জানা অত্যন্ত জরুরি। এসব বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। আজকের মহড়া থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যাবে।”

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক