ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ৪:৫

গাজীপুরের টঙ্গী বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং স্থানীয় সমস্যার সমাধানে সম্মানিত ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সভা শেষে তিনি টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) টঙ্গী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবরক প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম কিরণ। সভায় ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ টঙ্গী বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক পরিবেশ, রাস্তাঘাটের উন্নয়ন এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন। এ উদ্যোগকে বাজার এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাজারের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার হলে ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক