রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
আসন্ন ৫ নং রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের (রাজগুরু) ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ তোফাজ্জল হোসেন খান। তিনি রাজগুরু গ্রামের মরহুম আব্দুল আলী খানের কনিষ্ঠ পুত্র এবং রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় পর্যায়ে পরিচিতি ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তোফাজ্জল হোসেন খান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান তিনি।
তোফাজ্জল হোসেন খান বলেন-
আমি রাজগুরু গ্রামের সন্তান। এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি চাই, ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন সম্মান, ন্যায়বিচার ও প্রয়োজনীয় নাগরিক সেবা পান। মানুষের বিপদে-আপদে পাশে থাকা, এলাকার রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা এবং তরুণ সমাজকে ভালো কাজে উৎসাহিত করাই আমার লক্ষ্য। আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য, মানুষের ওপর কর্তৃত্ব করার জন্য নয়। ওয়ার্ডবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে সবার মতামত ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, “আমি দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকতে চাই। এলাকার মুরব্বি, যুবসমাজ ও সাধারণ মানুষের পরামর্শ নিয়ে ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। আমার প্রত্যাশা, ওয়ার্ডবাসী ব্যক্তিগত সম্পর্ক, যোগ্যতা ও জনসেবার মানসিকতা বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবেন।
এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আসন্ন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করে তোফাজ্জল হোসেন খান বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই তিনি এলাকার উন্নয়ন এবং জনসেবায় কাজ করতে চান।
জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার চেয়ে মানুষের আস্থা অর্জনই বড় এমন প্রত্যাশা নিয়ে ওয়ার্ডবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তোফাজ্জল হোসেন খান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত