আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম এবং আনোয়ারা উপজেলা শাখার পঞ্চম তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্টান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮ টা থেকে উপজেলার বৈরাগ আমানউল্লাহ পাড়া হযরত ওমর বিন খাত্তাব (রা:) তাহফিজুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী প্রতিযোগিতায় আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২৭ জন ছাত্রের উপস্থিতিতে ১০ জন বিচারকের মাধ্যমে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মারুফুল ইসলামের পরিচালনায় সঞ্চালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা শাখার অর্থ সম্পাদক সম্পাদক হাফেজ কারী মাওলানা মিজানুর রহমান আনোয়ারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফকো কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হোসাইন,তানযীমুল কুররা বাংলাদেশের সেক্রেটারি মাওলানা ক্বারি সাইফুল্লাহ।বৈরাগ ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মুছা তালুকদার,বিশিষ্ট ব্যবসায়ী মোতোয়াল্লী হাজী আবুল কালাম সওদাগর,বিশিষ্ট ব্যবসায়ী এম এ সবুর হাসান।
এই দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ এবং প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল মোস্তাফা,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য হাফেজ মাওলানা আবদুল মজিদ।
এতে মোট ৩২৭ জন প্রতিযোগির মধ্যে ৫ পারায় ১৫ জন,১০ পারায় ১৫ জন,২০ পারায় ১০ জন এবং ৩০ পারায় ০৭ জনসহ সর্বমোট ৪৭ জন বিজয়ী হয়।
বিজয়ীদের অর্থ সম্মাননা,ক্রেস্ট এবং সনদ ও জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইয়েসকার্ড বিতরণ করা হয়।বাকি অংশগ্রহণকারী প্রতিযোগিদের সম্মাননা হিসেবে সনদ প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন- আনোয়ারা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ক্বারি মাওলানা ফোরকান মাহমুদ,মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী, হাফেজ মাওলানা আলাউদ্দীন, সহ-সভাপতি হাফেজ শহিদুল্লাহ আনোয়ারী,হাফেজ এখলাছুর রহমান,জয়েন্ট সেক্রেটারি হাফেজ মহিউদ্দীন মনজুর,সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল আজিজ ফয়সাল,হাফেজ জামাল উদ্দীন,হাফেজ দিদার আহমেদ,হাফেজ শিহাব উদ্দীন,হাফেজ মাইনুদ্দিন,হাফেজ ক্বারী মিজানুর রহমান,হাফেজ মাওলানা নেজাম উদ্দীন তালুকদার,হাফেজ মোহাম্মদ আরিফ উদ্দিন,হাফেজ মোহাম্মদ জামাল উদ্দীন আজিজ প্রমুখ।
প্রতিযোগিদের থানা কর্তৃক সনদ প্রদান করে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকল পর্যায়ের হুফফাজে কেরাম এবং কুরআনের হাফেজদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ