পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সমন্বয় উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।"Improved Income Security through Strengthened Intergenerational Groups for Older People in Bangladesh (ISIGOP)" প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে রিকের বিভাগীয় মহা ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখারুল ইসলাম শামীম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইনুল আহসান মুন্না, সমন্বয়কারী, রিক, আইএসআইজিওপি প্রকল্প।এছাড়া জেলা সমাজসেবা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও প্রবিন কমিটি ও আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, সরকার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, স্বাস্থ্যসেবা সহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। কিন্তু বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে অনেক প্রকৃত উপকারভোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার হলে এই সেবা আরও সহজ ও স্বচ্ছ হবে।উল্লেখ্য, জার্মান ফেডারেল মন্ত্রণালয় ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) এবং হেল্পএজ জার্মানির আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে জার্মান কো-অপারেশন ও অ্যাকশন ডয়েচল্যান্ড হিলফট।
এমএসএম / এমএসএম
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪