বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সাইদ চাঁদ।
সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসক ও জনবলের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, দালালদের দৌরাত্ম্য রোধ এবং রোগীদের সেবার মান উন্নত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, সরকারি হাসপাতাল খেটে খাওয়া ও গরিব মানুষের শেষ ভরসাস্থল। এখান থেকে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে। একটি দালালমুক্ত, আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি হাসপাতালের তাৎক্ষণিক ও জরুরি সমস্যাগুলো নিজস্ব অর্থায়নে সমাধানের ঘোষণা দেন এবং অন্যান্য সমস্যাগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনম চৌধুরী, ডা. দীপা রানী, স্থানীয় বিএনপি নেতা মুখলেছুর রহমান মুকুল, পরিদর্শক জালাল উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, চিকিৎসকবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
বারহাট্টায় ক্ষুর দিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ