মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন মৎস্য বিভাগ। এসময় প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে দেশে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
বারহাট্টায় ক্ষুর দিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
Link Copied