চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. জিয়াউর রহমান এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ। এ সময় তাদের সঙ্গে এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং দোষ প্রমাণিত হওয়ায় আটককৃত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের করাল গ্রাস ও বিস্তার রোধে পুলিশের এই তৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার