ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১:১৯

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এ বছর ৩০৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ অক্টোম্বর থেকে শুরু হয়ে মহা ষষ্ঠী, ১৭ অক্টোম্বর সপ্তমী,১৯ অক্টোম্বর মহা অষ্টমী, ২০ অক্টোম্বর মহা নবমী এবং ২১ অক্টোম্বর বিজয়া দশমী। ৬ দিনব্যাপী চলবে শারদীয়  দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। মৃৎশিল্পীরা মাটির প্রতিমা নির্মাণ শেষে এখন রং ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। পূজার আগেই প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপের সাজসজ্জার কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নে এবার ৩০৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জলিরপাড় ইউনিয়নে সর্বাধিক ৪৬টি, উজানী ইউনিয়নে ৪৫টি এবং বহুগ্রাম ইউনিয়নে ৪০টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুকসুদপুর উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ৭ হাজার ৫২৮ জন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ৭০ হাজার ৯৫৮ জন। প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১০ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ,মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে আনন্দময়, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। মুকসুদপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী
। এবিষয়ে মুকসুদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের টেংরাখোলা সদর বাজার পূজামণ্ডপের সভাপতি অখিল চন্দ্র সাহা বলেন, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা নিয়ে আমরা কোনো ধরনের সমস্যার আশঙ্কা করছি না। সরকার ও প্রশাসন পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ায় আয়োজকেরা উপকৃত হবেন।” তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

বারহাট্টায় ক্ষুর দিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র জিম ফিরে পেতে মায়ের আহাজারি