দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. বদিউজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় সরকারি কার্যক্রমের ক্ষেত্রে পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, আগামী ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিন সোনাহাট স্থলবন্দরের সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা চার দিন বন্দরের সরকারি কার্যক্রমসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে, সোনাহাট স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। সাত দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে। এর ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ