ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিদেশ পাঠানোর নামে ৬ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১:৫৭

বিদেশে পাঠানোর নামে কৌশলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। ভিটামাটি ছাড়তে হচ্ছে অসহায় বিদেশগমন প্রত্যাশী ও তাদের পরিবারকে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এই সিন্ডিকেট চক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের কৌশল ভূয়া ভিসা, প্লেনের টিকিট ও নিয়োগ পত্র। অশিক্ষিকত মানুষ তাদের মূল তার্গেট।  

রাজশাহীর পুঠিয়ায় বিদেশে পাঠানোর নামে ৬ কোটি টাকার অধিক প্রতারণা করে নিয়ে আত্মগোপন রয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা আইনের সহয়তা না পেয়ে মানববন্ধর করেছে। তাদের দাবি এই চক্রের ১৬জন প্রতারক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ও উপজেলায় রয়েছে। গ্রামের অসহায় মানুষকে ডলার উপার্জনের প্রলোভন দিয়ে সবাইকে নিঃম্ব করে দিচ্ছে। 

উপয়ান্তর তারা বুধবার পুঠিয়া উপজেলার মালিপাড়া গ্রামে একটি মানববন্ধন করে। রাজশাহীর বিভিন্ন উপজেলার এবং অন্য জেলার কিছু সংখ্যক ভুক্তভোগী মানববন্ধনে অংশ নেয়। ওই সময় তারা অভিযোগ করে বলেন, একজন প্রতারক এই এলাকার রেজাউল করিমের ছেলে রিমন। সে বিদেশে পাঠানোর নামে প্রায় ৮০ জন অসহায় মানুষের কাছ থেকে ৬ কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্র ভূয়া ভিসা, প্লেনের টিকিট এবং নিয়োগপত্র দিয়েছে। ওই চক্রের দেওয়া কাগজ পত্রের তারিখে বিদেশগামীরা শাহজালাল আর্ন্তাজাতিক বিমান বন্দরে যায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তারা জানতে পারে সাবাই প্রতারণার শিকার হয়েছে। 

এই বিষয়ে মানববন্ধনে উপস্থিত মালিপাড়া গ্রামের কাবির মৃধা, পারভেজ, মজনু, মতিউর,জব্বার, সারোয়ার, মহিদুল, আফজাল, হাবিবুর, মুকুল, কাবিল সহ প্রায় ২০ জন ভুক্তভোগী জানায়, ইউরোপের গ্রীস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে সর্বনিম্ন ৬ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়েছে। সময় ক্ষেপনের এক পর্যায়ে ভুয়া বিমানের টিকিট, ভিসা এবং নিয়োগপত্র দেয়। কিন্ত একজনও বিদেশে যেতে পারেনি। পরে রাজশাহী, নাটোর, পুঠিয়া, দূর্গাপুর, বাগমারা সহ বিভিন্ন এলাকার মানুষ প্রতারক রিমনকে খুঁজতে তার বাড়িতে যায। কিন্ত চতুর ওই প্রতারক সময় সুয়োগ বুঝে পালাতে সক্ষম হয়। 

স্থানীয়রা বলেন, বিভিন্ন এলাকার লোকজন তার খোঁজে আসতে থাকলে স্থানীয়রা জানতে পারে সে একজন প্রতারক এবং ১৬ চক্রের একজন সদস্য রিমন। রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলা ও উপজেলার অনেক মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়েছে। সে টাকা নিয়ে উপজেলায় বিভিন্ন পুকুরের শেয়ার কিনেছে। অজ্ঞাত স্থানে বাড়ি করেছে বলেও জানা গেছে।  

নিকটস্থ থানার সহযোগিতা বিষয়ে ভুক্তভোগীরা বলে, পুঠিয়া থানায় গত এক মাস যাবত অভিযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্ত থানার ওসি অভিযোগ গ্রহন করেননি। বরং ওসি তাদের বলেন, ওই চক্রকে ৫-৬ কোটি দিয়েছিস, আমাকেও  ১কোটি দে। তারপর দেখছি কি করা যায়। 

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে এরকম বিষয় নিয়ে ভালুকগাছির কিছু লোক আমার কাছে এসেছিল, তাদের আমি প্রয়োজনীয় আইনগত পরামর্শ দিয়েছি। থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জনসেবার জন্যই পুলিশ, আইনি সেবা দেওয়ার জন্য পুলিশ ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। থানায় সাধারণ মানুষকে হয়রানি বা সেবা না দেওয়ার কোন সুযোগ নেই। সার্বিক বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার