৬ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র জিম ফিরে পেতে মায়ের আহাজারি
যশোরের অভয়নগরে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে নাফিজ হাসান জিম (১৩) নামে এক মাদরাসাছাত্র। একমাত্র ছেলেকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্তানের সন্ধান না পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ জিমের মা মেহেজাবিন সুলতানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একমাত্র ছেলে ছয় দিন আগে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পর আর ফিরে আসেনি। সে কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে—কিছুই জানি না। আমার ছেলে বেঁচে আছে, নাকি কোনো বিপদে পড়েছে, তা-ও জানি না। আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই।’ জিমের বাবা এস এম আবুল কাশেম পেশায় একজন দিনমজুর। পরিবারের বসবাস উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে। জিম উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এবতেদায়ি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। ইতোমধ্যে সে পবিত্র কোরআন শরিফের দুই পারা মুখস্থ করেছে। পরিবার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিকেলে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় জিম। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে গত ১২ অক্টোবর অভয়নগর থানায় ছেলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৩) করেন তার বাবা। নিখোঁজের সময় জিমের পরনে ছিল কফি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। তার গায়ের রং ফরসা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা প্রায় চার ফুট এবং ওজন ৩৫ কেজি। তার মুখমণ্ডল গোলাকার। কেউ নাফিজ হাসান জিমের সন্ধান পেলে ০১৯১৪-৭৭৯৬০০ অথবা ০১৯১৩-৭১৮১৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। এ ছাড়া তার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, ‘নিখোঁজ মাদরাসাছাত্র নাফিজ হাসান জিমকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ