বারহাট্টায় ক্ষুর দিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেত্রকোনার বারহাট্টায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে ক্ষুর দিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। এর আগে সোমবার উপজেলার আসমা ইউনিয়নের গাবারকান্দা-দেওপুর রাস্তার দেওপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ সাইফি (২২)। তিনি গাবারকান্দা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
মামলার অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, গাবারকান্দা গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ ফারুক মিয়া (২৮) সোমবার বিকেলে তার খালাকে দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে দেওপুর গ্রামে যাচ্ছিলেন। ফারুক গ্রামের উত্তরপাড়া এলাকায় পৌঁছালে সাইফি পেছন থেকে ডাক দেয়। ডাক না শুনে এগিয়ে যেতে থাকলে সাইফিসহ আরো কয়েকজন এসে পিছন থেকে ফারুকের পিঠ ও অন্যান্য স্থানে ক্ষুর দিয়ে টেনে আহত করে। ফারুক আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার পরনের লুঙ্গির ভাঁজ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগী ফারুকের মামা গাবারকান্দা গ্রামের রতন মিয়া বলেন, ফারুক টাকা নিয়ে বের হওয়ার বিষয়টি কেমন করে যেন সাইফি ও তার লোকেরা টের পেয়ে যায়। এরপরই তারা পেছন থেকে ধাওয়া করে ক্ষুর দিয়ে আহত করে। ফারুক কর্তমানে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। তার ১৫টি সেলাই লেগেছে। এই ঘটনায় ফারুকের ভাই মোঃ মানিক মিয়া বাদি হয়ে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য সাইফিকে পাওয়া যায়নি। তার বাবা ও মাকে ফোন দেওয়া হয়। তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সাইফির এক চাচি ফোনে বলেন, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ফারুকের সাথে সাইফির মারামারির কথা শুনেছি। ক্ষুর দিয়ে আহত করা বা টাকা ছিনতাইয়ের কথা শুনি নাই।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে জখমের একটি অভিযোগ পেয়েছি।এটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ