রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
রাঙ্গামাটির তবলছড়ি-আসামবস্তি সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির প্রতিবাদে ৩ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সিএনজি অটোরিক্সা চালকরা। পরে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর আশ্বাসের মুখে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
এসময় সড়ক অবরোধের কারণে আসামবস্তি-রাঙাপানি ও কাপ্তাই সংযোগ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কের দুই পাশে যাত্রীবাহী সিএনজি এবং পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হন।
আন্দোলনকারীদের অভিযোগ, তবলছড়ি থেকে আসামবস্তি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। স্থানীয়রা ও চালকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের দুয়ারে একাধিকবার ধর্না দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।
অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সারোয়ার ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোকলেছুর রহমান। তারা আন্দোলনকারীদের সাথে আলোচনা করে আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক পর্যায়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ তিনটি স্থানে সংস্কার কাজ শুরু করার সুস্পষ্ট প্রতিশ্রুতি দেন।
প্রকৌশলী ও ওসি’র এই আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নিলে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ