ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:২

নওগাঁর রাণীনগর উপজেলায় ধান ও আমের পাশাপাশি কৃষি খাতে যুক্ত হলো নতুন এক সম্ভাবনা আম বাগানে হলুদ চাষ।উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর ব্লকে এক প্রগতিশীল কৃষকের এই উদ্যোগ স্থানীয় কৃষিকাজে এক নতুন অর্থনীতির দিগন্তের সূচনা করেছে। গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের প্রগতিশীল কৃষক জুলফিকার আলী।

​প্রায় আড়াই বিঘা আম বাগানের ফাঁকা পতিত জমিতে প্রথমবার এই চাষ করা হয়েছে।মান্দা উপজেলার দেওলাবাড়ী এলাকা থেকে ১৬০০ টাকা মণ দরে প্রায় ১২ মণ হলুদের চারা সংগ্রহ করা হয়।

বর্তমানে গাছগুলোর বয়স আড়াই মাস চলছে। অনুকূল আবহাওয়া ও স্থানীয় কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে গাছগুলোর বাড়বাড়ন্ত বেশ ভালো রয়েছে। আগামী ৬ মাস পর ফসল ঘরে তোলার আশা করা হচ্ছে।​আম গাছ লাগানোর পর ফল আসতে কিছুটা সময় লাগে। এ সময় বাগানের নিচের ছায়াযুক্ত ফাঁকা জায়গা সাধারণত অব্যবহৃত পড়ে থাকে।হলুদ চাষে অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় না বললেই চলে এবং রোগবালাইয়ের আক্রমণও বেশ কম, কৃষকরা মূল ফসলের (আম) পাশাপাশি এই ছায়াযুক্ত স্থানে হলুদ চাষ করে সহজেই আয়ের একটি নতুন উৎস তৈরি করতে পারছেন।​উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২০ হেক্টর জমিতে হলুদ চাষ হচ্ছে। কৃষক জুলফিকার আলীকে নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তার বাগানের হলুদ অত্যন্ত ভালো হয়েছে এবং এই সফল চাষ দেখে এলাকার অন্যান্য কৃষকরাও আম বাগানে হলুদ চাষে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪