অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নেত্রকোনার মোহনগঞ্জে গাছের মগডাল থেকে উদ্ধার হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজল (৫১) কে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। গত সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা খুনিদের বিচার দাবি করে কঠোর শাস্তির নিশ্চিতের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, গত শুক্রবার মোহনগঞ্জ উপজেলার বিরামপুরে গাছ থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার নিজ গ্রাম কাকিয়াম সহ ধর্মপাশা উপজেলা সদরে তোলপাড় শুরু হয়।
গত সোমবার দুপুরে মানববন্ধনে ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, ইউপি বিএনপির সভাপতি আবু তাহের সোনা, যুবদল সভাপতি আহমেদ আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন, নিহতের বড় ভাই বুলবুল আহমেদ, বোন রুবি আক্তার, সালমা আক্তার, ভাগ্নি তানিয়া ইসলাম, খায়রুল বশর ঠাকুর, তফাজ্জল হোসেন, কলেজ শিক্ষক স্বপন চৌধুরী, স্কুল শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জানান।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ