ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:৩

চট্টগ্রামের দোহাজারীকে ইঙ্গিত করে অবমাননাকর ও অপমানজনক বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর দেওয়া বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় শত শত বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতকানিয়ার পুরানগড় শরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সেখানে প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে তিনি স্থানীয়দের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে উত্তর সাতকানিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার ডাক দেন তিনি। অনুষ্ঠানটির ভিডিও ও বক্তব্যের বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ক্ষুব্ধ বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসেন। বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে দোহাজারী মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দোহাজারী একটি ঐতিহাসিক ও গৌরবময় জনপদ। এখানকার বাসিন্দাদের নির্বিচারে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দিয়ে সংসদ সদস্য পুরো এলাকার মানুষের আত্মসম্মানে চরম আঘাত হেনেছেন। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দোহাজারীবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে মহাসড়ক অবরোধসহ লাগাতার কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪