ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:৩

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মো. জিয়াউর রহমান এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ। এ সময় তাদের সঙ্গে এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় সাতজনকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং দোষ প্রমাণিত হওয়ায় আটককৃত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের করাল গ্রাস ও বিস্তার রোধে পুলিশের এই তৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪