বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় সরাসরি তথ্য সাবমিটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নির্দেশনায় এবং সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।
চাঁদপাশা ইউনিয়নে কার্যক্রমটি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব, ইউনিয়নের কৃতী সন্তান ও সমাজসেবক ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেনসহ কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা।
কর্মসূচির আওতায় নির্ধারিত পদ্ধতিতে পরিবারের তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইনে সাবমিট করা হচ্ছে।
এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ