ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ২:১২

বাগেরহাট বাসস্ট্যান্ড কেন্দ্রীক আদায় করা টাকার ভাগাভাগী ও শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। স্থানীয়রা জানান,  বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দলের বিবদমান দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী একদল যুবককে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা যায়।  প্রর্ত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট বাসস্ট্যান্ডে বাস, মিনিবাস ও মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়ার ছোট ভাই চিহ্নিত সন্ত্রাসী আজিম ভুঁইয়া ও তার সহযোগীরা  মহড়া দিয়ে গিয়ে জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মাহদী এবং শহিদ নামের দ’ুজন কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পূর্ব-বিরোধের জেরে এ সংঘাতের সৃষ্টি হয়। এতে দুজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নত সন্ত্রাসী কানা আজিমসহ ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ১০ টার দিকে বাগেরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি তার ভাই আজিম ভুঁইয়াকে হত্যার উদ্দেশ্যে দুস্কৃতিকারীরা অস্ত্র নিয়ে শ্রমিক ইউনিয়নের অফিসে প্রবেশ করে মর্মে অভিযোগ করেন। এছাড়া শ্রমিক ইউনিয়নের অপর গ্রুপ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খান মোকলেস এর নেতৃত্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ওই রাতেই পাল্টা  সংবাদ সম্মেলন করেন। দুই পক্ষের সংবাদ সম্মেলন শেষে জেলা গোয়েন্দা পুলিশ আজিম ভুঁইয়াকে জিজ্ঞাবাদের জন্যে পুলিশ হেফাজতে নিয়েছে বলে পুলিশ অফিস জানায়। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী আজিম ভুঁইয়া ও তার সহযোগীরা বাগেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আল আমিন হোটেলের ৩/৪টি রুম দখল করে চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করছেন অভিযোগ উঠেছে।  আজিম ভুইয় এর আগে  ককটেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবার সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্বে দিচ্ছে বলে বাস টার্মিনাল কেন্দ্রিক অভিযোগ উঠেছে।

 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪