ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৩:৫৫

বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে হাসানুল করিম পুটু, মোছা. সোনিতা নাসরিন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর নবী, আব্দুল কাদের ও শাহাদাৎ হোসেন পিষ্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম।

সভায় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম