কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী
কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কন্যাশিশুসহ রোহিঙ্গা নারীকে নিয়ে আসার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত তানজিম দক্ষিণ ধুরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদু রশিদের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) তানজিমের প্রথম স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের ডেকে আনা হয় এবং ওই নারীর কাছ থেকে মুচলেকা নিয়ে গ্রাম পুলিশের মাধ্যমে তাকে কুতুবদিয়া থেকে ঘাট পার করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ।
ইউপি চেয়ারম্যান আযাদ জানান, অভিযুক্ত তানজিমের প্রথম স্ত্রী ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ করেন যে, তাঁর স্বামী এক রোহিঙ্গা নারীকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে এসেছেন। এই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই রোহিঙ্গা নারীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁর রোহিঙ্গা স্বামীর নাম কখনো ‘মৃত খাইর’ আবার কখনো ‘রাই উল্লাহ’ বলে উল্লেখ করেন। তবে তাঁর দেওয়া নাম-পরিচয় সঠিক কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
তিনি জানান, উখিয়ার ঠেংখালী এ-২ ক্যাম্প থেকে বের হয়ে ওই রোহিঙ্গা নারী কন্যা সন্তানসহ কুতুবদিয়ায় আসেন।
চেয়ারম্যানের দাবি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা নারী এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান— কক্সবাজারের বিভিন্ন এলাকায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার বিনিময়ে ভুয়া জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কেনাবেচা হয়। এছাড়া, বিয়ে ও কাজের উদ্দেশ্যে আরও একাধিক রোহিঙ্গা কুতুবদিয়ায় অবস্থান করছেন বলেও ওই নারী জানান।
ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ জানান, বিষয়টি ইতোমধ্যেই কুতুবদিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
"ইউপি চেয়ারম্যান হিসেবে আমার আইনগত এখতিয়ারের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এর বাইরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।"
— আলা উদ্দিন আল আযাদ, চেয়ারম্যান, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ।
তিনি কক্সবাজারে এনআইডি ও জন্মনিবন্ধন জালিয়াতির পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্ত করে বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ঘটনাটিকে কেন্দ্র করে কুতুবদিয়া ও আশপাশের এলাকায় তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। রোহিঙ্গাদের আসল পরিচয় গোপন করে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাওয়া এবং অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র হস্তগত করার বিষয়গুলো খতিয়ে দেখতে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন