বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি. (বুধবার) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, কাজের অগ্রগতি এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সহিদুল আলম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন। এছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এমপি বলেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক জনকল্যাণে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied