ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৩:৫৯
পশ্চিম সুন্দরবনের ত্রাস বনদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর অন্যতম সদস্য মেহেদী হাসান(৩৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ এর আভিযানিক টিম সোমবার দুপুরর দিকে ঢাকার মগবাজার থেকে তাকে আটক করে। শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের এবাদুল হকের ছেলে মেহেদী সিআর ৫৬৭/২৬ নং মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিল।
সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজি, পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার নামে বানিজ্যসহ একডজনেরও বেশী মামলায়র আসামী সে। গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় অগ্নিকান্ড ও লুটপাঠসহ থানার অস্ত্রাাগার লুট, সুন্দরবনের শিকার নিষিদ্ধ পশু শিকার ও অঙ্গপ্রতঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে আলিম বাহিনীর এ সদস্যের বিরুদ্ধে। তার গ্রেপ্তারের দাবিতে গত ২ অক্টোবর সুন্দরবন তীরবর্তী গাবুরার পাউবো’র বাঁধের উপর তিন শতাধিক বনজীবী মানববন্ধন করে। পরিবির্তিত পরিস্থিতিতে সাতক্ষীরা দিগন্ত নামে একটি অনলাইন পোর্টাল খুলে সে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। 
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান শ্যামনগর থানা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামী ছিল মেহেদী। সুন্দরবন ও ঢাকায় অবস্থান করে সে নানাভাবে অপরাধমুলক তৎপরতা চালিয়ে আসছিল। এসআরবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর থানায় নেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম