মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" শ্লোগানের ভিত্তিতে কন্যানশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৪ অক্টোবর) ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি কন্যাশিশুর শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকী সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করা গেলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এজন্য তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, অধিকার সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন,বাল্যবিবাহ কন্যা শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন বক্তারা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে কন্যাশিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, কন্যা শিশুর জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন