আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠ 'পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারের নারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। রাজনৈতিক পরিচয় বা দলীয় সমর্থন বিবেচনায় না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যোগ্য পরিবারের নারীদের এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সকালে আশুগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটা হালিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,আশুগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)। সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হেলাল খান। উপজেলা সমাজসেবা অফিসার শিপ্রা সরকার। দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সী। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল মোনায়েম খান,ইউনিয়ন সহকারী মোঃ শাহ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় অতিথিগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করে তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবের অবকাশ নেই। ভিন্ন কোনো রাজনৈতিক দলের আদর্শ বা মতাদর্শে বিশ্বাসী পরিবারের নারীরাও সমানভাবে এই কার্ডের সুবিধা পাবেন। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের এই কাজ সমাপ্ত হলে যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। তারা আরও জানান, চলতি বছরের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে এই কল্যাণমুখী কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
Link Copied