ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৪:৪

ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া নামে আট বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে জ্বর, সর্দি ও কাশির তীব্রতা বেড়ে গেলে আছিয়াকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।

একটি শিশুর এমন অকাল মৃত্যুতে শোকাহত পরিবার। যে বয়সে হাসি-খেলায় মেতে থাকার কথা, সেই বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল ছোট্ট আছিয়া। তার এই চলে যাওয়া পরিবারটির জন্য এক অপূরণীয় ক্ষতি।

এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, হামে আক্রান্ত আট বছর বয়সী শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শিশুদের জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম