মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২নং হিঙ্গুলী ইউনিয়নের উদ্যোগে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে বিকেল ৩ টায় বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ড বনাম ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যকার খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এ উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
বারইয়ারহাট ক্রীড়া কমিটির আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা ক্রীড়া কমিটির সদস্য সচিব খালেদ মাহমুদ সিয়াম এবং হিঙ্গুলী ইউনিয়ন ক্রীড়া কমিটির আহ্বায়ক পারভেজ ও সদস্য সচিব নাঈম। টুর্নামেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু এবং সদস্য সচিব নাঈম সরকারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং যুবসমাজ খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
এর আগে বারইয়ারহাট কলেজ মিলনায়তনে ৬৭ জন অসচ্ছল ও ৬ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের হাতে বই তুলে দেন সাংসদ নুরুল আমিন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন