নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযানের পর এক কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দায়িত্ব পালন করার পর ব্যক্তিগত কাজে বাজারে গেলে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার আগে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে বাবুল মোল্লার দোকান ও গুদামে অভিযান চালায় উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসন। সেখানে ২ বস্তা ইউরিয়া, সাড়ে ৩ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং সার জব্দের ব্যবস্থা নেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযান শেষ হওয়ার পর বিপুল কুমার মল্লিক বাজারে গেলে তাঁর পথ আটকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা জানান, পূর্বের অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের সময় ব্যবসায়ী তাঁর সঙ্গেও অসদাচরণ করেন বলে তিনি অভিযোগ করেন। কৃষি কর্মকর্তার ওপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, অভিযানে অবৈধভাবে মজুত করা সার জব্দ এবং জরিমানা করা হয়েছে। অভিযান শেষে কৃষি বিভাগের একজন কর্মকর্তার ওপর হামলার খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন