ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৪:১০

হাটহাজারী পৌরসদরস্ত ৭নং ওয়ার্ডস্থ  আর্দশ গ্রামে শ্মশান কালী মন্দির সড়কের বেহাল দশার কারনে জনদূর্ভোগ এখন চরম আকার ধারন করেছে।
জানা গেছে  দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায়  খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। মন্দীরের আসা দর্শনাথীরা কাঁদা মাটি মাড়িয়ে আধা কিলোমিটার হেঁটে মন্দীরে প্রবেশ করতে হয়।এছাড়াও বর্ষা আসলে সড়কের আরো বেহাল হয়ে পড়ে। এসময় মন্দীরে দর্শানার্থী  আসতে পারেনা।এমনিতে রিকশা, সিএনজি কিংবা ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে, এবং পথচারীদের হেঁটে চলাচল করতেও চরম কষ্ট করতে হচ্ছে।
পৌরসভার  বিভিন্ন এলাকার আনাচে কানাচে সড়কের উন্নয়ন কাজ হলেও এই জনগুরুত্বপূর্ণ সড়কটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। 

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় সড়কের উন্নয়ন হলেও এ সড়কের সেরকম কোনো উন্নয়নই হয়নি। তারা জানিয়েছে, রীতিমত সড়ক উন্নয়ন করার কোন কর্ণপাত করে না। সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী ও পৌর প্রশাসক  অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ের মন্দীরের পুরোহিত পূর্ণানন্দ মহারাজ জানান,এই সড়ক দিয়ে হাজারো পূর্ণার্থী কষ্ট করে মন্দীরে আসে। বর্ষাকালে সড়কের কারণে পূর্ণার্থীরা মন্দীরে আসতে পারেনা। বিষয়ে আমি অনেকবার পৌরসভায় দরখাস্ত জমা দিয়েছি এবং যোগাযোগ করলে কর্তৃপক্ষের সাথে, তারা বলে বিষয়টি দেখছি,কিন্তু এখনো পর্যন্ত কোন প্রতিকার পায়নি।তাই মাননীয় মন্ত্রী মহোদয় ও পৌর প্রশাসক যেন এই সড়কটির দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। 
এ ব্যাপারে হাটহাজারী পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার জানান, পৌর প্রশাসক মহোদয় নির্দেশনা পেয়েছি,সড়কটির ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন   জানান, এ সড়কের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে । এছাড়াও পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কগুলো পর্যায়ে ক্রমে সংস্কার করা হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম