ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৪:১২

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ উপনির্বাচনে তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ সন্তোষজনক রয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ফলে ভোটাররা সম্পূর্ণ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপনির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় উপনির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে উপনির্বাচন সম্পন্ন করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ