পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
পরিকল্পিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ ও সড়কসংক্রান্ত তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। এর অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, গুরুত্বপূর্ণ সড়কগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং জিআইএসভিত্তিক তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার বাস্তব চিত্র বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. এমরান হাসান।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ ছাড়া প্রতিষ্ঠানটির জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্য জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ কার্যক্রমে অংশ নেন।
যাচাইকৃত তথ্য ও স্থানীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে গ্রামীণ সড়কের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ এবং একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নই এ কর্মশালার মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত