নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
নেত্রকোনার কেন্দুয়ায় জায়গাজমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবিদ (২২) নামে এক সৌদিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মো. এনামুল হক গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিদের মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবিদ পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ছুটি কাটাতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,জায়গাজমির সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এরই জের ধরে দুপুরের দিকে বকুল মিয়া ও তার সমর্থকরা এনামুল হকের পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠে। হামলায় এনামুল হক ও তার ছেলে আবিদ গুরুতর আহত হন।
হামলার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত বাপ-ছেলেকে দ্রুত উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে প্রবাসী যুবক আবিদের মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া (গন্ডবপুর) গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে ও নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবির (১৪) নিজেদের বসতঘরের ধরনার সাথে দড়ি লাগিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
এমএসএম / এমএসএম
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
Link Copied