রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ
কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শক্তিশালী ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
বুধবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নজর এড়িয়ে ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড় কেটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামের এক নেতা সংশ্লিষ্ট বালুমহালটি ইজারা নেওয়ার পর স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রের কাছে তা উপভাড়া দেন। এরপর থেকে সরকারি নিয়মনীতি সম্পূর্ণ উপেক্ষা করে বেপরোয়াভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের কাজ চলছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে বন বিভাগ।
এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী