শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা
মাগুরার শালিখা উপজেলায় এ বছর ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে পূজার আমেজ শুরু হলেও ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। আগামী (২১ অক্টোবর) বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
এ বছর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ধনেশ্বরগাতিতে ২৯টি, তালখড়িতে ২৬টি, আড়পাড়ায় ২৩টি, শতখালীতে ১১টি, শালিখায় ১১টি, বুনাগাতিতে ৪৪টি এবং গঙ্গারামপুরে ১৬টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে সরকারি চালের ডিও লেটার বিতরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জানান, সরকারি বরাদ্দ বৃদ্ধি ও প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতিতে তাঁরা সন্তুষ্ট। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে স্থানীয় স্বেচ্ছাসেবী, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সহযোগিতা করবেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক সক্রিয় থাকবে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতার চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী