ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার
বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় হাবিল হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের চপল আলীর ছেলে। পেশায় ভ্যানচালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চিথুলিয়া গ্রামের একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর খেলতে যাওয়ার জন্য যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে যায় শিশুটি।
এ সময় শিশুটির ১০ বছর বয়সী এক খেলার সাথিকে ঘোরানোর কথা বলে ভ্যানচালক হাবিল হোসেন তাকে ভ্যানে তোলেন। পরে আট বছর বয়সী শিশুটিকে নিয়ে যমুনা নদীর তীরের একটি নির্জন স্থানে যান তিনি। সেখানে শিশুটিকে বলৎকার করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন,
শিশুটিকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী