টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে আরও সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটের দিকে টঙ্গীর বিসিক শিল্পনগরীর স্কুইব রোডে অবস্থিত কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়। পরে সকাল ১০টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। একপর্যায়ে ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন। পাশাপাশি মিরপুর থেকে বিশেষায়িত হ্যাজম্যাট (HAZMAT) টেন্ডার পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ক্যানটিনসংলগ্ন এলাকা থেকে প্রথমে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ক্যানটিন থেকে স্টোররুমসহ আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগুনে কারখানার দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মী বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা