চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুরে শতাধিক দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চেক বিতরণকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা এখনই এই চেক নিয়ে সোনালী ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আপনারা এই টাকা নিজেদের প্রয়োজনীয় কাজে লাগাবেন।
তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আর্থিক সহায়তা পেয়েছেন, তারা যেন এই অর্থ নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। চেক নগদায়ন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্টদের তা জানানোর পরামর্শ দেন তিনি।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আপনারা সকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি সবসময় গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করেন।
এ সময় তিনি অসহায় মানুষের কল্যাণে আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। চেক পেয়ে উপকারভোগীরা নিজেদের প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে এ সহায়তা কাজে আসবে বলে আশা প্রকাশ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত