ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১:৩৯

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ প্যারেডে পিরোজপুর সদর উপজেলার ০৭টি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভার বাছাইকৃত ৩৭৪ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। তারা পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
ব্রিফিংয়ে জানানো হয়,১৫ অক্টোবর থেকে ২২অক্টোবর ২০২৬ পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার ৫৭টি পূজা মণ্ডপের মধ্যে ১৬টি অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ০৮ জন করে এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ০৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
এর মধ্যে থাকবেন ১৬ জন সেকশন কমান্ডার, ৫৭ জন সহকারী সেকশন কমান্ডার এবং ৩০১ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা।ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, আনসার ও ভিডিপি, পিরোজপুর এবং পিরোজপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।তারা আগত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। পূজা মণ্ডপের সিসি ক্যামেরা তদারকি, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানের শেষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপিত হোক এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১