খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
নেত্রকোণার খালিয়াজুরীতে চলতি ধনু নদে বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. মুখলেছ (৫০) ও ইমন মিয়া (৩২)।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের সামনের চলতি ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডের অর্থ আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারের সামনের চলতি ধনু নদ পর্যন্ত বিভিন্ন স্থানে একটি চক্র কয়েকটি দলে বিভক্ত হয়ে বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ধনু নদে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা