ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১:৪১

শান্তি-সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে খাগড়াছড়ির বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে মধুপুরস্থ পার্টির কার্যালয়ে এই অনুদান তুলে দেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।  

 এতে তিনি বলেন, সুন্দর আনন্দঘন পরিবেশে  দুর্গাপূজা-২০২৬ উদযাপনে ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি এই ধরনের উদ্যোগ নতুন নয়। প্রতি বছর প্রতিটি জাতি ধর্মীয় উৎসবে সংগঠনের পক্ষ থেকে  পাশে থেকে সম্প্রীতির বন্ধনকে আরো এগিয়ে নিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে ইউপিডিএফ গণতান্ত্রিক।

শুধু উৎসব নয়,যে কোন দূর্যোগ, শিক্ষা,চিকিৎসা,খেলাধুলা,বিশুদ্ধ পানি সরবরাহ,বাসস্থান নির্মাণ,বিনোদনসহ মানবিক প্রতিটি সহায়তায় পাশে থেকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ভুমিকা পালন করে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি,উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক। জনমানুষের আস্থার ঠিকানা হিসেবে ইউপিডিএফ গণতান্ত্রিক কাজ করে যাচ্ছে। এ ধারা কার্যক্রম আরো এগিয়ে নিয়ে সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে জানিয়ে দুর্গাপূজা উৎসবে সব ধরনের সহায়তায় ইউপিডিএফ গণতান্ত্রিক পাশে আছে বলে মত প্রকাশ করে বক্তারা।

এ সময় উৎসব আরো আনন্দ মুখর ভাবে পালনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে আহ্বান জানান তিনি। এতে সংগঠনের পক্ষ থেকে খাগড়াছড়ির ৪টি মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ কতৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনটি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা