মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শরতের নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, বিস্তির্ণ মাঠ জুড়ে কাশফুলের দোলা আর শিউলির সুবাসে প্রকৃতি সেজেছে নতুন রূপে। প্রাকৃতির এই মোহনীয় সৌন্দর্য জানান দিচ্ছে মর্তলোকে আগমন ঘটছে দেবী দুর্গার। শারদীয় দুর্গোৎসবের বার্তা ছড়িয়ে পড়েছে বারহাট্টা উপজেলা সদর থেকে গ্রাম চারিদিকে। সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে ঘিরে বারহাট্টার ৫৫টি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রংতুলি হাতে মাটির প্রতিমায় শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
ইতোমধ্যে গত ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র এবার শুরু হয়েছে দিন গণনা। আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মহাষষ্ঠী পূজায় দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। হিন্দু শাস্ত্রমতে, এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়ায়) চড়ে মর্ত্যে আগমন করছেন, যা ছত্রভঙ্গ বসুন্ধরা বা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং যুদ্ধের ইঙ্গিতের প্রতীক। তবে মর্ত্যলোক থেকে কৈলাসে গমন করবেন নৌকায়, যা শস্যবৃদ্ধি, মনস্কামনা পূরণ, তবে একই সাথে বন্যা বা অতিবৃষ্টির আশঙ্কা বলে মনে করা হয়।
সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ ঘুরে দেখাগেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীদের নিপুণ হাতে খড়-কাঁদা-মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমাসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন চলছে রঙের কাজ। মৃৎশিল্পীরা দিন-রাত রংতুলির আঁচড়ে রাঙিয়ে শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।
মৃৎশিল্পীদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি,ভক্তি ও ভালোবাসা। পরিবারের সদস্য ও সহকারী কারিগরদের নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। তবে বাঁশ, খড়, মাটি ও রংসহ বিভিন্ন উপকরণের দাম বাড়লেও প্রতিমার দাম সেভাবে বাড়েনি। তবু বংশপরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত থাকাকে আনন্দের অংশ বলে মনে করেন তারা।
মৃৎশিল্পী রতন পাল, সুকেশ পাল ও ধীরেন্দ্র পাল বলেন, পূজা শুরু হতে আর মাত্র এক দিন বাকি। দুর্গাপূজাকে সামনে রেখে তাদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করেও সময় মিলছে না। আগে প্রতিমা তৈরিতে কাপড় ও বিভিন্ন অলংকারের ব্যবহার বেশি হলেও এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন মাটির তৈরি সাজসজ্জার ব্যবহার বেড়েছে। তার ভাষ্য, সময়ের সঙ্গে প্রতিমার গড়ন ও সাজসজ্জাতেও পরিবর্তন এসেছে।
বারহাট্টা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল বলেন, এবার উপজেলায় ৫৫টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে এরই মধ্যে উপজেলা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নিচ্ছি। আশা করি, সবার সহযোগিতায় উৎসব মূখর পরিবেশে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারিসহ সার্বক্ষণিক পুলিশের টহল টিম পরিদর্শনে মাঠে থাকবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা