রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
সভায় জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা।
এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা